এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলা খাদ্য পরিদর্শক আশিকুর রহমানের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। সরকারি নীতিমালা উপেক্ষা করে নিজের খেয়ালখুশি মতো কার্যক্রম পরিচালনা করার ফলে প্রকৃত কৃষকরা যেমন ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন, তেমনি প্রশ্নবিদ্ধ হচ্ছে সরকারি খাদ্য ব্যবস্থাপনা।
স্থানীয় কৃষক ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি নিয়ম অনুযায়ী সরাসরি প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করার কথা থাকলেও বাস্তবে তার প্রতিফলন নেই। অভিযোগ রয়েছে, কাগজে-কলমে কৃষকদের নাম ব্যবহার করা হলেও প্রকৃতপক্ষে স্থানীয় প্রভাবশালী ও দলীয় নেতাকর্মীদের কাছ থেকে ধান সংগ্রহ করা হচ্ছে। এর ফলে উপজেলার সাধারণ কৃষকরা সরকারি গুদামে ধান বিক্রি করতে না পেরে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।
এছাড়া আশিকুর রহমানের বিরুদ্ধে সরকারি গুদামের চাল বিতরণে স্বজনপ্রীতি এবং ডিলারদের কম ওজনে চাল সরবরাহ করারও গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, তিনি গুদামে নিম্নমানের চাল সংগ্রহ করছেন, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এবং খাদ্য নিরাপত্তার জন্য বড় হুমকি।
এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নিয়াজ মাহমুদ জানান, খাদ্য পরিদর্শকের চাল বিক্রি করার কোনো আইনি এখতিয়ার নেই। তবে ধান সংগ্রহ কার্যক্রম চলমান রয়েছে বলে তিনি স্বীকার করেন।
উল্লেখ্য, আশিকুর রহমান গত বছরের ১৮ নভেম্বর নগরকান্দায় খাদ্য পরিদর্শক হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকেই তার বিরুদ্ধে একের পর এক অনিয়মের অভিযোগ উঠতে শুরু করে। দায়িত্ব পালনে তার এমন অপেশাদার আচরণে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা।
এ পরিস্থিতিতে খাদ্য বিভাগের ভাবমূর্তি রক্ষায় এবং সাধারণ কৃষকদের অধিকার নিশ্চিত করতে অভিযুক্ত খাদ্য পরিদর্শকের বিরুদ্ধে দ্রুত নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সেপ্টেম্বর ১০, ২০২৫
ডিসেম্বর ৪, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৮ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ৮ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৮ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।