এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম ও ভয়াবহ শারীরিক নির্যাতনের শিকার হওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন সাবেক যুবদল নেতা মশিউর রহমান মামুন।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের নিকট তিনি এই আনুষ্ঠানিক অভিযোগ জমা দেন। অভিযুক্তদের তালিকায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদসহ আরও ২১ জনের নাম রয়েছে। তবে তদন্তের স্বার্থে এবং আসামিরা যেন দেশত্যাগ করতে না পারেন, সেজন্য সবার নাম এখনই প্রকাশ করা হয়নি।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২৩ ফেব্রুয়ারি ব্যাংকক যাওয়ার পথে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাদা পোশাকের পুলিশ মশিউর রহমান মামুনকে তুলে নিয়ে যায়। এরপর দীর্ঘ ছয় মাস তাকে হাতকড়া ও চোখ বেঁধে অজ্ঞাত স্থানে আটকে রেখে অমানবিক নির্যাতন চালানো হয়। পরবর্তীতে ওই বছরের ২৩ আগস্ট তাকে ডিবি হেফাজতে নেওয়া হয় এবং কয়েক দফা রিমান্ড শেষে প্রায় দুই বছর ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি রাখা হয়। উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর তিনি মুক্তি পান।
নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে মশিউর রহমান মামুন আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, "টানা ছয় মাস আমার ওপর যে বর্বরতা চালানো হয়েছে, তার ফলে আমি এখন প্রায় পঙ্গু। একসময় আমি নিয়মিত খেলাধুলা ও দৌড়ঝাঁপ করতাম, অথচ আজ আমি অন্যের ওপর নির্ভরশীল। উন্নত চিকিৎসার প্রয়োজনে আমাকে বর্তমানে লন্ডনে থাকতে হচ্ছে।"
তিনি আরও জানান, ন্যায়বিচারের আশায় তিনি ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়েছেন। আসামিরা যেন বিচারের মুখোমুখি হওয়ার আগেই পালিয়ে যেতে না পারেন, সে বিষয়েও তিনি সতর্কতা ব্যক্ত করেন।
মশিউর রহমান মামুন বর্তমানে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। ১৯৮৫ সালে ছাত্রদলের মাধ্যমে তার রাজনৈতিক পথচলা শুরু হয়। ২০০১ সালে তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাচন মনিটরিং সেলের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ আগস্ট, ২০২৬
ফুটবল | ২১ আগস্ট, ২০২৬
জাতীয় | ২১ আগস্ট, ২০২৬
জাতীয় | ২১ আগস্ট, ২০২৬
জাতীয় | ২১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।