এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
“কৃষিই সমৃদ্ধি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গণে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী এবং উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আবু সাঈদ শুভ্র। এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় কৃষকদলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কৃষি বিভাগ সূত্রে জানা যায়, খরিপ মৌসুমে পাট, গ্রীষ্মকালীন তিল এবং উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি করাই এ প্রণোদনা কর্মসূচির মূল লক্ষ্য। এর আওতায় প্রতি কৃষককে উন্নতমানের পাটের বীজ ১ কেজি, ডিএপি ৫ কেজি ও এমওপি ৫ কেজি প্রদান করা হচ্ছে। এছাড়া গ্রীষ্মকালীন তিলের জন্য বীজের সঙ্গে ডিএপি ১০ কেজি ও এমওপি ৫ কেজি এবং উফশী আউশ ধানের জন্য ৫ কেজি বীজের সঙ্গে ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি করে সার দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের স্বাবলম্বী করতে সরকার বিভিন্ন সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করছে। সঠিক সময়ে উন্নত মানের বীজ ও সার সরবরাহের মাধ্যমে কৃষকদের উৎপাদন বাড়ানোই এ উদ্যোগের লক্ষ্য।
উপস্থিত কৃষকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সময়মতো বীজ ও সার পেয়ে তারা উপকৃত হচ্ছেন এবং এতে উৎপাদন বৃদ্ধি পাবে বলে তারা আশা করছেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ আগস্ট, ২০২৬
ফুটবল | ২১ আগস্ট, ২০২৬
জাতীয় | ২১ আগস্ট, ২০২৬
জাতীয় | ২১ আগস্ট, ২০২৬
জাতীয় | ২১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।