এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সকল উপদেষ্টার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারির দাবি জানিয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। রাষ্ট্রীয় মালিকানাধীন হামের টিকা সরকারি ব্যবস্থার বাইরে নিয়ে বেসরকারি খাতে হস্তান্তরের অভিযোগ তুলে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সোমবার (৬ এপ্রিল ২০২৬) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম জনস্বার্থে এই নোটিশটি পাঠান। তিনি নিজেই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
নোটিশে উল্লেখ করা হয়, রাষ্ট্রীয় সম্পদ ও জনস্বাস্থ্যের সঙ্গে জড়িত হামের টিকা নিয়মবহির্ভূতভাবে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয়েছে। এই অনিয়মের দায়ভার এড়াতে পারেন না সদ্য সাবেক হওয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টামণ্ডলী। তাই তদন্ত চলাকালীন বা পরবর্তী আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ড. ইউনূসসহ সকল উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানানো হয়েছে।
ব্যারিস্টার আশরাফুল ইসলাম জানান, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং জনস্বার্থের সঙ্গে সরাসরি জড়িত। তাই স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই এই আইনি নোটিশ পাঠানো হয়েছে।
এই বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া বা পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৮ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ৮ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৮ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।