এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নির্বাচন কমিশন ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিধিমালা অনুসরণ করে ফরিদপুর-৪ আসনে নিজ নামে টাঙানো বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন অপসারণের কার্যক্রম শুরু করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি এবং দলীয় ‘রিকশা’ প্রতীকের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্জ মাওলানা মিজানুর রহমান মোল্লা।
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে সদরপুর উপজেলা প্রশাসন এলাকায় এ কার্যক্রমের সূচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস সদরপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী, সহ-সভাপতি হাফেজ আব্দুল আউয়াল, উপজেলা শাখার দায়িত্বশীল আমানাতুল্লাহ আমান ও শেখ মো. হাশমত এবং ভাঙ্গা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ ওয়ালীউল্লাহসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ প্রসঙ্গে আলহাজ্জ মাওলানা মিজানুর রহমান মোল্লা বলেন, “আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আজকের মধ্যেই ফরিদপুর-৪ নির্বাচনী এলাকার সকল পর্যায়ের নেতাকর্মীদের নিজ নামে টাঙানো সব ধরনের বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন অপসারণের নির্দেশনা দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে যাতে জনগণ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—সে লক্ষ্যে প্রশাসনের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৩ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩ আগস্ট, ২০২৬
বরিশাল | ৩ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৩ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৩ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।