এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের শাকরাইল গ্রামে সরকারি জায়গা দখল করে গড়ে তোলা স্থাপনার কারণে ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ উন্নয়নকাজে বড় ধরনের বাধার সৃষ্টি হয়েছে।
স্থানীয় ঐতিহ্যবাহী খেলার মাঠে দীর্ঘদিন ধরে বৃষ্টির পানি জমে থাকায় খেলাধুলা বন্ধ রয়েছে। এলাকাবাসীর অনুরোধে ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার মাঠের পানি নিষ্কাশনের জন্য পাশের খাল পর্যন্ত একটি ড্রেন নির্মাণের উদ্যোগ নেন। কিন্তু ড্রেন নির্মাণের পথে থাকা সরকারি জায়গা অবৈধভাবে দখল করে নির্মিত পাকা স্থাপনার কারণে কাজ শুরু হতেই বাধার সম্মুখীন হয়।
দখলদার হিসেবে স্থানীয়দের অভিযোগ, শাকরাইল গ্রামের অদুদ কাজীর ছেলে মিরান কাজী, খোরশেদ ফকিরের ছেলে মামুন ফকির ও মোজাম ফকির দীর্ঘদিন ধরে ওই জায়গা দখলে রেখেছেন। চেয়ারম্যান তাদের স্বেচ্ছায় স্থাপনা সরিয়ে নিতে বললেও তারা কর্ণপাত করেননি। এ ঘটনায় এলাকাবাসীর মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে মামুন ফকিরের একটি স্থাপনার কয়েকটি ঢেউটিন মুচড়ে ফেলে উত্তেজিত জনতা।
মামুন ফকির বর্তমানে বিদেশে থাকায় তার স্ত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তিনি মন্তব্য করতে রাজি হননি। মিরান কাজীর বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি।
স্থানীয় ইউপি সদস্য হিরু মেম্বার বলেন, “চেয়ারম্যান সাহেব মাঠে পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণের কাজ করছেন। কিন্তু মামুন গংরা সরকারি জায়গা দখল করে রাখায় বাধা সৃষ্টি হচ্ছে। তাদের বলা হয়েছে সরাতে, তারা সরাচ্ছেন না বরং এলাকাবাসীর সঙ্গে দুর্ব্যবহার করছেন। পরে স্থানীয়রা কিছু টিন খুলে ফেলেছেন।”
এ প্রসঙ্গে ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান তালুকদার বলেন, “সরকারি খেলার মাঠে পানি জমে খেলাধুলা বন্ধ থাকায় আমি নিজের উদ্যোগে ড্রেনের কাজ শুরু করেছি। কিন্তু কিছু লোক সরকারি জায়গায় স্থাপনা নির্মাণ করে রেখেছে। আমি তাদের বারবার বলেছি সরিয়ে নিতে। তারা না সরানোয় এলাকার কিছু লোক ক্ষিপ্ত হয়ে প্রতিক্রিয়া দেখিয়েছে। আমি ঘটনাস্থলে গিয়ে সবাইকে শান্ত করেছি। এ বিষয়ে প্রশাসনের সঙ্গে কথা বলে দ্রুত জায়গা দখলমুক্ত করে ড্রেনের কাজ শেষ করব।”
এ ঘটনায় স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। তাদের দাবি, দ্রুত সরকারি জায়গা দখলমুক্ত করে উন্নয়নকাজ সচল রাখা হোক।
এপ্রিল ২৩, ২০২৫
জানু ১৯, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
মাদারীপুর | ২২ জুলাই, ২০২৬
বান্দরবান | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।