এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের শ্রীনগরে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলাসহ একাধিক মামলার পলাতক আসামী ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ও ইউপি সদস্য স্বপন মেম্বারের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় জনতা।
শনিবার (২৮ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ধাইসার তিন রাস্তার মোড়ে শ্রীনগর সদর ইউনিয়ন ও ৬ নম্বর ওয়ার্ডবাসীর আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
বক্তারা বলেন, রাজমিস্ত্রির হেলপার হিসেবে শুরু করে স্বপন মেম্বার ফ্যাসিস্ট সরকার আমলে ক্ষমতাসীন দলের প্রভাব কাজে লাগিয়ে মেম্বার নির্বাচিত হন। এরপর থেকেই তিনি এলাকায় নারী নির্যাতন, মাদক ব্যবসা, জুয়া ও সাধারণ মানুষকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করে আসছেন।
মানববন্ধনে অংশ নেন শ্রীনগর উপজেলা শ্রমিকদলের সভাপতি শফিক মোড়ল, নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক শামসুল ইসলাম, সদস্য সচিব শামসুল হক, ব্যবসায়ী সিরাজুল ইসলাম তালুকদার, সাবেক ইউপি সদস্য আঃ হামিদ তালুকদার প্রমুখ।
ভুক্তভোগী সেলিনা আক্তারের পারিবারিক বিরোধের মামলার সূত্র ধরে স্বপন মেম্বারের সাথে তার পরিচয় ঘটে। অভিযোগে জানা যায়, মামলা মীমাংসার কথা বলে সেলিনাকে ফাঁদে ফেলে স্বপন প্রথমে আর্থিক প্রতারণা, এরপর শারীরিক সম্পর্ক, গর্ভপাত এবং পর্নোগ্রাফির মতো গুরুতর অপরাধে লিপ্ত হন। এক পর্যায়ে সেলিনাকে দেহব্যবসায় নামানোর চাপ দেন এবং অশ্লীল ছবি ধারণ করে ব্ল্যাকমেইলের চেষ্টা চালান।
সেলিনার বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে বাসা থেকে উদ্ধার করে। পরে আদালতের নির্দেশে স্বপনের বিরুদ্ধে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা রুজু হয়। বর্তমানে মুন্সীগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার বিরুদ্ধে সিআর মামলা নং ৫৭৬/২৩ ও ৫৭৭/২৩ চলমান রয়েছে।
এলাকাবাসী দ্রুত সময়ের মধ্যে স্বপন মেম্বারকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
রাজনীতি | ২১ জুলাই, ২০২৬
জাতীয় | ২১ জুলাই, ২০২৬
সাতক্ষীরা | ২১ জুলাই, ২০২৬
ফুটবল | ২১ জুলাই, ২০২৬
নওগাঁ | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।