ফরিদপুরে ভাড়া বাসা থেকে কলেজছাত্রী নিখোঁজ, সন্ধান চায় পরিবার

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ৪:১৪ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে ভাড়া বাসা থেকে কলেজছাত্রী নিখোঁজ, সন্ধান চায় পরিবার

ফরিদপুর শহরের অনাথের মোড় এলাকার একটি ভাড়া বাসা থেকে শারমিন খানম (২৯) নামের এক কলেজছাত্রী নিখোঁজ হয়েছেন। নিখোঁজ শারমিন ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। 

সাধারণ ডায়েরি ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৩ সেপ্টেম্বর রাত আনুমানিক ৮টা ২০ মিনিটের দিকে অনাথের মোড়ের ভাড়া বাসা থেকে কাউকে কিছু না বলে বের হন শারমিন। এরপর আর তিনি বাসায় ফিরে আসেননি। সম্ভাব্য সকল স্থান ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। 

পরবর্তীতে উপায় না পেয়ে গত ২৭ সেপ্টেম্বর শারমিনের মা সাফিয়া বেগম বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন (জিডি নম্বর: ২১১৩)। 

জিডিতে দেওয়া তথ্যানুযায়ী, নিখোঁজ শারমিনের গায়ের রং ফর্সা, শারীরিক গঠন ছিপছিপে/চিকন, উচ্চতা প্রায় ৫ ফুট, মুখমণ্ডল গোলাকার এবং মাথার চুল কালো। নিখোঁজ হওয়ার সময় তাঁর পরনে বোরকা ছিল। 

যদি কোনো সহৃদয় ব্যক্তি শারমিনের সন্ধান জেনে থাকেন, তবে মানবিক দৃষ্টিকোণ থেকে ০১৭৬৫৫৯৫৯১৭ নম্বরে অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।