এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়কে চাঁদা তোলার সময় হাতির ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে আরিশা জান্নাত নামের ১০ মাস বয়সী এক শিশুকন্যা নিহত হয়েছে। এ দুর্ঘটনায় অটোরিকশার আরও কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার আটরশি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু আরিশা জান্নাত পার্শ্ববর্তী ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের গুলবন্দি গ্রামের সজিব মোল্যার কন্যা।
স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সকালে অসুস্থ শিশু আরিশাকে সদরপুর হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য অটোরিকশায় করে নিয়ে যাচ্ছিলেন তার মা। গাড়িটি আটরশি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি হাতি নিয়ে সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহন থেকে টাকা তুলছিলেন এক ব্যক্তি। অটোরিকশাটি সামনে আসামাত্রই হাতিটি টাকার জন্য শুঁড় উঁচিয়ে এগিয়ে আসে। এতে অটোরিকশার সঙ্গে হাতির ধাক্কা লাগলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি সড়কেই উল্টে যায়।
এ সময় মায়ের সঙ্গে থাকা ছোট শিশু আরিশা গাড়ির নিচে চাপা পড়ে মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে বিশ্ব জাকের মঞ্জিল জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়। এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে দুর্ঘটনার পর উত্তেজিত জনতা হাতির মাহুত বকুল মিয়াকে (২৪) গণপিটুনি দিয়ে হাতিসহ আটকে রাখে। খবর পেয়ে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাহুতকে উদ্ধার করে হেফাজতে নেয়। আটককৃত বকুল মিয়া জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার মাদারের চর গ্রামের আনিসউদ্দিনের ছেলে।
এ বিষয়ে সদরপুর থানার সেকেন্ড অফিসার মোখলেসুর রহমান বলেন, "ঘটনায় জড়িত হাতির মাহুতকে আটক করা হয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। হাতিটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে।"
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
কুষ্টিয়া | ১১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।