কালকিনিতে ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে জরুরি সভা অনুষ্ঠিত

আলমাস বেপারী, কালকিনি প্রতিনিধি, মাদারীপুরঃ
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৩০ পিএম
শেয়ার করুন:
কালকিনিতে ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে জরুরি সভা অনুষ্ঠিত

মাদারীপুরের কালকিনিতে ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস কর্মসূচি সুষ্ঠু ও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় কালকিনি উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভাটি পরিচালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাবিবুল্লাহ। 

সভায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস কর্মসূচির আওতাধীন বিভিন্ন কার্যক্রম মাঠপর্যায়ে সফলভাবে পরিচালনা, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং পুরো কর্মসূচিকে আরও সুশৃঙ্খল ও ফলপ্রসূ করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। 

সভায় বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করার পাশাপাশি তাদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা রাখবে। তাই সংশ্লিষ্ট দপ্তরগুলোর পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং ‘নতুন কুঁড়ি’ কর্মসূচির সদস্যরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।