এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
"তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা, বাস্তবায়ন করি আজকের প্রত্যয়ে, সুন্দর আগামী গড়ি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরের কালকিনি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত হয়েছে।
এ উপলক্ষে রোববার (১২ জুলাই ২০২৬) দুপুর ৩টায় কালকিনি উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন।
অনুষ্ঠানে বক্তারা দিবসটির প্রতিপাদ্যের তাৎপর্য তুলে ধরে জনসংখ্যা নিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনা, নিরাপদ মাতৃত্ব, মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং টেকসই উন্নয়ন অর্জনে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, পরিকল্পিত পরিবার ও সুস্থ জনসংখ্যাই একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশের ভিত্তি।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহতা জারাব সালেহীন, উপজেলা কৃষি কর্মকর্তা সুদিপ বিশ্বাস, সোনালী ব্যাংক কালকিনি শাখার ব্যবস্থাপক আসাদুজ্জামান শেখ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হাসানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও সুধীজন।
অক্টোবর ৭, ২০২৬
জুলাই ৯, ২০২৫
এপ্রিল ২১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।