এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ভারতের অন্ধ্রপ্রদেশের কাদাপা জেলায় নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। সংক্রমণ রোধে স্থানীয় স্বাস্থ্য বিভাগ ইতোমধ্যে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। জেলাটিতে সম্প্রতি নতুন করে আটজনের করোনা শনাক্ত হয়েছে এবং গত কয়েক সপ্তাহে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।
চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু
কাদাপার রাজামপেট এলাকার ৫২ বছর বয়সী এক ব্যক্তি জ্বর ও কাশির উপসর্গ নিয়ে ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরবর্তীতে পরীক্ষায় তার শরীরে করোনা শনাক্ত হয়।
অন্য আরেকটি ঘটনায়, কাদাপার ৪৩ বছর বয়সী এক ব্যক্তি অসুস্থ হয়ে স্থানীয় সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি হন। সেখানে করোনা পরীক্ষায় তার সংক্রমণ ধরা পড়ার পর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এছাড়া কাদাপা মেডিকেল কলেজের ২৫ বছর বয়সী এক শিক্ষার্থীর শরীরেও করোনা শনাক্ত হয়েছে। তিনি বর্তমানে নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। সব মিলিয়ে জেলাটিতে বর্তমানে আটজন সক্রিয় করোনা রোগী রয়েছেন।
প্রশাসনের পদক্ষেপ ও প্রতিরোধমূলক ব্যবস্থা
নতুন করে সংক্রমণ শুরু হওয়ায় জেলা স্বাস্থ্য বিভাগ বিশেষ টিম মোতায়েন করেছে। আক্রান্ত এলাকাগুলো থেকে ৪০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে ১৮ জনের পরীক্ষার ফল নেগেটিভ এসেছে এবং বাকিদের ফলাফলের অপেক্ষা করা হচ্ছে। ভাইরাসের ধরন শনাক্তের জন্য নমুনাগুলো ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।
অন্ধ্রপ্রদেশ সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সাভিথা সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। নির্দেশনার আলোকেই আক্রান্ত এলাকাগুলোতে জোরদার করা হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জীবাণুনাশক ছিটানোর কার্যক্রম।
পাশাপাশি, আক্রান্ত ব্যক্তিদের পরিবারের সদস্যদের দ্রুত করোনা পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষার ফল পজিটিভ এলে তাদের আইসোলেশনে এবং অন্যদের নিজ বাড়িতে পর্যবেক্ষণে রাখা হবে। পরিস্থিতি বিবেচনায় জেলার হাসপাতালগুলোকে পর্যাপ্ত শয্যা, আইসোলেশন সুবিধা ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম প্রস্তুত রাখতে বলা হয়েছে।
সর্বসাধারণের প্রতি স্বাস্থ্য বিভাগের আহ্বান, কেউ যেন আতঙ্কিত না হয়ে সতর্ক থাকেন। এছাড়া জনসমাগমে মাস্ক ব্যবহার করা, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।