এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফরিদপুর জেলা শাখার উদ্যোগে আজ বৃহস্পতিবার ফরিদপুর শহরে একটি দাওয়াতি মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিল পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের ফরিদপুর জেলা শাখার সভাপতি মুফতি মাহবুবুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মুফতি আবু নাসির আইয়ুবী। এছাড়া ফরিদপুর জেলার বিভিন্ন থানা পর্যায়ের নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, মিছিলটি আলিপুর কবরস্থান জামে মসজিদ থেকে শুরু হয়ে লাভলু সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব-জনতা ব্যাংক মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, দেশে খুন, সন্ত্রাস ও চাঁদাবাজির ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এসব সমস্যা দূর করে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য সবাইকে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, কোরআনের শিক্ষা ও আদর্শ অনুসরণের মাধ্যমে অন্যায়, অবিচার, জুলুম, শোষণ ও দুঃশাসনমুক্ত একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
কর্মসূচিতে সংগঠনের জেলা ও থানা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
ফেব্রু ২৮, ২০২৬
নভেম্বর ৩০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
রাজধানী | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।