এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জুলাই আন্দোলনে শহীদ হওয়া ছাত্র-জনতার রুহের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় আজ শুক্রবার জুম্মার নামাজ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় সভাপতি ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল ও কোষাধ্যক্ষ ডা. মেহেদী হাসানের নির্দেশনায় এই কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং ড্যাব ঢাকা মেডিকেল কলেজ শাখার সহ-দপ্তর সম্পাদক ডা. গোলাম মোর্শেদ সজীবের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া প্রেস ক্লাব সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম, বিশিষ্ট ব্যবসায়ী সাজ্জাত হোসেন মিলু, মান্নান সরদারসহ স্থানীয় সাধারণ মুসল্লীবৃন্দ।
মিলাদ মাহফিলে জুলাই আন্দোলনের বীর শহীদদের বিদেহী আত্মার পরম শান্তি ও মাগফেরাত কামনা এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির সার্বিক শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় মোনাজাত পরিচালিত হয়। মোনাজাত ও দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. রেদওয়ান।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।