ভাঙ্গায় উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

সরোয়ার হোসেন, স্টাফ রিপোর্টারঃ
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৪৮ পিএম
শেয়ার করুন:
ভাঙ্গায় উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

ফরিদপুরের ভাঙ্গায় রাজস্ব বাজেটের আওতায় বিভিন্ন উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, ২০২৬–২৭ অর্থবছরের রাজস্ব খাতের অর্থায়নে উপজেলার ২টি প্রাতিষ্ঠানিক এবং ৩টি উন্মুক্ত জলাশয়ে সর্বমোট ২৮৫ কেজি রুই জাতীয় মাছের পোনা ছাড়া হয়। এর মধ্যে রয়েছে উপজেলা পরিষদ পুকুর, মুন্সেফ কোর্টের পুকুর এবং আতাদীসহ তিনটি উন্মুক্ত জলাশয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা ইসরাত জাহানের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান এবং জেলা মৎস্য কর্মকর্তা নাসরিন জাহান। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল-মামুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোমিনুর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

পোনা অবমুক্তকরণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, “'মাছে-ভাতে বাঙালি'—এই ঐতিহ্যকে ধারণ করে দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণে মাছ চাষ ও উৎপাদন বাড়াতে হবে। সরকারের এ ধরনের উদ্যোগ প্রাকৃতিক জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের বংশবৃদ্ধি ও সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।