আত্রাইয়ে সংসদ সদস্য রেজাউল ইসলাম রেজুকে দলিল লেখক সমিতির সংবর্ধনা

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ৫:০৮ পিএম
শেয়ার করুন:
আত্রাইয়ে সংসদ সদস্য রেজাউল ইসলাম রেজুকে দলিল লেখক সমিতির সংবর্ধনা

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা দিয়েছে আত্রাই দলিল লেখক সমিতি। 

গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় আত্রাই দলিল লেখক সমিতির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনার মাধ্যমে সংসদ সদস্যকে বরণ করে নেন সমিতির নেতৃবৃন্দ। 

দলিল লেখক সমিতির আহ্বায়ক মো. লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সদস্য সচিব এ কে আজাদ পারভেজ। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, সিনিয়র সহসভাপতি মো. আব্দুল জলিল চকলেট, এস এম ফারুক বকত, সহসভাপতি ও আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মুঞ্জুরুল আলম মুঞ্জু এবং উপজেলা যুবদলের সিনিয়র আহ্বায়ক মো. খোরশেদ আলম। 

এ ছাড়া অনুষ্ঠানে আত্রাই দলিল লেখক সমিতির আহ্বায়ক কমিটির সদস্য মো. খলিলুর রহমান, মো. রফিকুল ইসলাম ও মো. আফাজ উদ্দিনসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দলিল লেখক সমিতির যুগ্ম আহ্বায়ক মো. হাফিজুর রহমান হাফিজ ও সাখাওয়াত জাহান নয়ন।

সংবর্ধনা পর্ব শেষে সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা সংসদ সদস্যের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন এবং সমিতির সার্বিক উন্নয়ন ও বিভিন্ন পেশাগত বিষয় নিয়ে আলোচনা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।