এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নবীন শিক্ষার্থীদের পদচারণা, ফুলেল শুভেচ্ছা আর আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গা আদর্শ কলেজে উদযাপিত হয়েছে নবীনবরণ অনুষ্ঠান। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নানা আয়োজনের মধ্য দিয়ে কলেজ প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান শিক্ষকরা। নতুন পরিবেশ, নতুন সহপাঠী আর নতুন শিক্ষাজীবনকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে ছিল ব্যাপক উদ্দীপনা। ফলে পুরো ক্যাম্পাসজুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানের আহ্বায়ক সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ এম. এম. মুজিবুর রহমান মুজিব।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “শুধু ভালো ফলাফল করলেই চলবে না, নিজেকে একজন আলোকিত ও ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। নিয়ম-শৃঙ্খলা মেনে চলা এবং শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া শিক্ষার অন্যতম অংশ। মনোযোগ দিয়ে নিয়মিত পড়াশোনা করতে হবে। তোমাদের সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।”
মো. মোজাফফর হোসেন ও সুলতানা রাফিজার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী অধ্যাপক লকিবুর রহমান মিয়া, জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ কবিরুল আলম ও মো. বাবুল শিকদার।
বক্তারা নবীন শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ ধারণ করে ভবিষ্যতে দেশের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।