এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে একটি কমিউনিটি ক্লিনিকে ওষুধ নিতে গিয়ে ১১ বছর বয়েসি এক শিশু ধর্ষণ চেষ্টার শিকার হয়েছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলার মহাদিঘী গ্রামের কমিউনিটি ক্লিনিকে এ ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত ওই ক্লিনিকের সিএইচসিপি ও মহাদিঘী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আতিকুর রহমান সুজা (২৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভুক্তভোগী শিশুর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেল আনুমানিক ৩টার দিকে ওই শিশু তার ছোট ভাইকে সাথে নিয়ে স্থানীয় মহাদিঘী কমিউনিটি ক্লিনিকে ওষুধ নিতে যায়। ওই সময় ক্লিনিকে সিএইচসিপি (CHCP) হিসেবে দায়িত্বরত ছিলেন অভিযুক্ত আতিকুর রহমান সুজা। সুজা কৌশলে শিশুটির ছোট ভাইকে কক্ষের বাইরে বের করে দিয়ে দরজা বন্ধ করে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।
ভুক্তভোগী শিশু বাড়ি ফিরে পরিবারের সদস্যদের কাছে পুরো ঘটনা খুলে বলার পর গত বুধবার (১লা জুলাই) ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আত্রাই থানায় একটি মামলা দায়ের করা হলে পুলিশ দ্রুত অভিযানে নামে এবং গতকাল বৃহস্পতিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানা পুলিশের একটি দল পার্শ্ববর্তী রাজশাহী জেলার বাগমারা উপজেলার ঝিকড়া গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত আতিকুর রহমান সুজাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম বলেন, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তৎপরতা শুরু করে
বৃহস্পতিবার ভোর রাতে রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকড়া গ্রাম থেকে স্পেশাল অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। নারী ও শিশুর বিরুদ্ধে যে কোন ধরনের ভায়োলেন্স প্রতিরোধে পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ বলেও জানান তিনি।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।