এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরায় স্থপতি স্বর্গীয় রেভারেন্ড পল মুন্সী মহোদয়ের স্মরণে সিএসএস এনজিও কর্তৃক একটি দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ জুন) সকাল ১০টায় মাগুরা আদর্শ পাড়া সার্কিট হাউজ গেট সংলগ্ন সিএসএস মাগুরা ব্রাঞ্চ অফিসে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পের প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত সেনাবাহিনী অফিসার আবু জাফর আহমেদ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সিএসএস ঝিনাইদহ রিজিওনাল ম্যানেজার রাম প্রসাদ মন্ডল, আর সার্বিক সহযোগিতায় ছিলেন সিএসএস মাগুরা ব্রাঞ্চ ম্যানেজার মোঃ জাহিদ হোসেন।
এ ক্যাম্পে রাজশাহী মেডিকেল কলেজের এমবিবিএস ডাক্তার সাবিহা তানজিন রোগীদের সেবা প্রদান করেন। বিশেষভাবে মা ও শিশুকে প্রধান করে এমএফপি (মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম) উপকারভোগীদের চিকিৎসাসেবা দেওয়া হয়।
প্রায় দুই শতাধিক রোগী ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে চিকিৎসাসেবা গ্রহণ করেছেন বলে জানা গেছে।
নভেম্বর ২০, ২০২৫
জুলাই ২৮, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
মাদারীপুর | ২২ জুলাই, ২০২৬
বান্দরবান | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।