এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পরিবেশের ভারসাম্য রক্ষা,জীববৈচিত্র্য সংরক্ষণ এবং আগামী প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়ে তোলার প্রত্যয়ে মাগুরার মহম্মদপুর উপজেলার চাকুলিয়া এস.এম. দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সরকার ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২৯ জুন) সকাল ১১টা ৪৫ মিনিটে মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে ফলদ, বনজ ও ঔষধি গাছের বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন চাকুলিয়া এস.এম. দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. আব্দুস শাকুর।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী মৌলভী শিক্ষক আব্দুল ওয়াদুদ, সহকারী শিক্ষক (কৃষি) মো. খাইরুল আলম, মাদ্রাসার শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা বক্তারা বলে,পরিবেশ সুরক্ষায় নিয়মিত বৃক্ষরোপণ ও রোপিত গাছের পরিচর্যার গুরুত্ব তুলে ধরেন এবং সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
খুলনা | ১২ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১২ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১২ নভেম্বর, ২০২৬
মাগুরা | ১২ নভেম্বর, ২০২৬
নওগাঁ | ১২ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।