এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গায় কৃষকদের মাঝে ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-১ মৌসুমের আউস ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোল্লা আল-মামুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান। কৃষি সংরক্ষণ বিষয়ক উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ ইকবাল হোসেনের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা বায়েজিদ শেখ, বেলায়েত হোসেন, শাফিনুর হাসান সহ বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, কৃষক-কৃষাণীসহ সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে ১০০ জন কৃষকের মাঝে প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল-মামুন বলেন, "কৃষকদের ২০ থেকে ২২ দিনের চারা রোপণ করতে হবে। লাইন এবং ১০ লাইন পর ১ লাইন ফাঁকা রেখে চারা লাগাতে হবে।" তিনি আরও জানান, ব্রি-ধান ৪৮, ব্রি-ধান ৮৫, ব্রি-ধান ৯৮ এবং ব্রি-ধান ৮২ জাতের ধান বিতরণ করা হয়েছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
বরিশাল | ৮ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।