এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে রাঙ্গামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের (বিএসপিআই) শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত ইনস্টিটিউট চত্বরে এই কর্মসূচি পালিত হয়।
এদিন শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান সহ একটি বিক্ষোভ মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে তারা ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে একটি সমাবেশে মিলিত হয়।
সমাবেশে শিক্ষার্থীরা তাদের দাবিগুলো তুলে ধরেন। তারা প্রকৌশল অধিকার আন্দোলন কর্তৃক ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি ও জবাই করে হত্যার হুমকি প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একইসাথে, বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক তিন দফা দাবির পক্ষে পরিচালিত সকল কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে অবিলম্বে বন্ধ করা এবং কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ কর্তৃক উত্থাপিত যৌক্তিক ছয় দফা দাবির পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্যও তারা আহ্বান জানান।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিএসপিআই-এর শিক্ষার্থী মোঃ তারেক হোসেন (অটোমোবাইল ষষ্ঠ পর্ব), মোঃ বেলাল (মেকানিক্যাল ষষ্ঠ পর্ব), সায়েম (অটোমোবাইল ষষ্ঠ পর্ব), নাবিউল (সিভিল উড ষষ্ঠ পর্ব), আল শাহরিয়ার (সিভিল উড ষষ্ঠ পর্ব) এবং নাদিম (মেকানিক্যাল ষষ্ঠ পর্ব)।
সমাবেশ শেষে শিক্ষার্থীরা ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে একটি কুশপুত্তলিকা দাহ করে তাদের কর্মসূচির সমাপ্তি ঘটায়।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।