এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজশাহীর বাগমারা উপজেলায় শিয়াল তাড়াতে পাতা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৪ জুন) সকালে উপজেলার মোহনপুর গ্রামের একটি পোলট্রি খামারের পাশে পড়ে থাকা অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের নাম আবদুল মমিন (৩৮)। তিনি মোহনপুর গ্রামেরই স্থায়ী বাসিন্দা ছিলেন। পরিবার ও স্থানীয় সূত্র জানায়, মমিন মানসিকভাবে অসুস্থ এবং অবিবাহিত ছিলেন। প্রায়ই তিনি রাতে একা বেরিয়ে পড়তেন। শুক্রবার রাতেও খাবার খেয়ে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। শনিবার সকালে স্থানীয়রা খামারের পাশে বৈদ্যুতিক তারে তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখেন।
খবর পেয়ে এলাকাবাসী প্রথমে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। এরপর বাগমারা থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে পোলট্রি খামারের মালিক ইউসুফ আলী বলেন, ‘ঈদ সামনে রেখে শিয়ালের উপদ্রব বেড়ে গেছে। কিছুদিন আগে এক রাতেই ৫০টির বেশি মুরগি খেয়ে গেছে শিয়াল। তাই খামার রক্ষায় রাতে খোলা বৈদ্যুতিক তার দিয়ে ফাঁদ পাতা হয়েছিল।’
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, ‘মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।’
স্থানীয়দের অনেকে প্রশ্ন তুলেছেন, খামার রক্ষায় এভাবে বৈদ্যুতিক ফাঁদ পাতার বৈধতা ও জননিরাপত্তার বিষয়টি প্রশাসন কীভাবে দেখছে—তা নিয়েও যথাযথ তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।
নভেম্বর ২৪, ২০২৫
জানু ৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।