এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। শুক্রবার (১৩ জুন) রাত ১০টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে অবস্থিত কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দির প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে খন্দকার নাসিরুল ইসলাম বলেন, বিএনপি সবসময় হিন্দু সম্প্রদায়ের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। বিএনপি আপনাদের ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতা করবে। এই দেশ সবার, এ দেশে হিন্দু-মুসলমানের মধ্যে কোনো ভেদাভেদ নেই। সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে।
তারেক রহমানের নেতৃত্বে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “আমি আপনাদের সেবক হিসেবে পাশে থাকতে চাই। আপনাদের যে কোনো প্রয়োজন বা সমস্যা নিয়ে আমি পাশে থাকব এবং বিএনপিও পাশে থাকবে।”
তিনি আরও বলেন, “একটি রাজনৈতিক দল বেহেশতের টিকিট বিক্রি করছে। তারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করতে চায়। ধর্মকে পুঁজি করে যারা মানুষকে বিভ্রান্ত করছে, তাদের থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন স্কুল শিক্ষক মানবেন্দ্র সাহা এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অজয় কুমার কর। সভা সঞ্চালনা করেন উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুন্ডু।
সভায় আরও বক্তব্য দেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, আলফাডাঙ্গা উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস, পৌর বিএনপির আহ্বায়ক রবিউল হক রিপন, উপজেলা বিএনপির সদস্য সচিব নুরজামাল খসরু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার বিশ্বাস, বোয়ালমারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সঞ্চয় সাহা, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. আমিনুর রহমান এবং ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম প্রমুখ।
সভা শেষে সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলাম সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
আইন আদালত | ২৪ জুন, ২০২৬
জাতীয় | ২৪ জুন, ২০২৬
জাতীয় | ২৪ জুন, ২০২৬
ফুটবল | ২৪ জুন, ২০২৬
জাতীয় | ২৪ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।