এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর, আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে ফরিদপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) ফরিদপুর পৌরসভার উদ্যোগে শহরের মুন্সি আব্দুর রউফ পৌর মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। ফরিদপুর পৌরসভার প্রশাসক ইলিয়াছুর রহমানের সভাপতিত্বে এবং পৌরসভার নির্বাহী কর্মকর্তা তানজিরুল রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা বিষ্ণুপদ ঘোষাল, জেলা বিএনপির সদস্যসচিব এ কে কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরিজ এবং অয়ন সাহা।
সভায় বক্তারা বলেন, ফরিদপুর আবহমানকাল থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। যুগ যুগ ধরে এ অঞ্চলের মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করে আসছেন। এই সম্প্রীতির ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখে এবারও নিশ্চিদ্র নিরাপত্তায় দুর্গোৎসব উদযাপিত হবে।
বক্তারা আরও উল্লেখ করেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন নির্বিঘ্নে ও পূর্ণ ধর্মীয় মর্যাদায় পূজা উদযাপন করতে পারেন, সে জন্য প্রশাসন ও নাগরিক সমাজের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। কোনো অপশক্তি যেন গুজব বা বিশৃঙ্খলা সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সেজন্য প্রতিটি পূজামণ্ডপ সার্বক্ষণিক নজরদারিতে রাখার এবং সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জন সম্পন্ন করতে পৌরসভার পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের কথা জানানো হয়। এছাড়া বক্তারা বিগত নির্বাচনে জনগণের সমর্থন ও আস্থার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
মতবিনিময় সভা শেষে পৌরসভার পক্ষ থেকে উপজেলার ৯৪টি পূজামণ্ডপের প্রতিটিকে পাঁচ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়। একই সঙ্গে প্রতিটি মন্দিরে ১০টি করে শ্রীমদ্ভগবদ্গীতা উপহার হিসেবে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে ফরিদপুর পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন পূজামণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সেপ্টেম্বর ২৪, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
মধ্যপ্রাচ্য | ১২ অক্টোবর, ২০২৬
ভারত | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।