সদরপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
১২ অক্টোবর, ২০২৬ ৩:০৭ পিএম
শেয়ার করুন:
সদরপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

ফরিদপুরের সদরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।

সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. শহিদুল ইসলাম। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি কাজী বদরুত জামান বদু এবং সদস্যসচিব তরিকুল ইসলাম কবির মোল্লা। 

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোফাজ্জল হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মঞ্জুর হোসেন খান, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা সোহরাব আলী খান, জনস্বাস্থ্য প্রকৌশলী হাসিবুল হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, আজকের কন্যাশিশুই আগামী দিনের ভবিষ্যৎ। তাই কন্যাশিশুর শিক্ষা, নিরাপত্তা, অধিকার ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। বক্তারা সমাজের অগ্রযাত্রায় কন্যাশিশুর সার্বিক বিকাশ নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি এবং বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।