এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর পৌরসভার শাখার উদ্যোগে কেন্দ্রীয় নায়েবে আমির এটিএম আজহারুল ইসলামের আগমন উপলক্ষে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) দুপুরে ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন ফরিদপুর জেলা জামায়াতের নায়েবে আমির মো. ইমতিয়াজ উদ্দিন আহমেদ। তিনি আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিতব্য গণসমাবেশ সফল করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম আবুল বাশার, পৌর শাখার সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ শামীম এবং সাধারণ সম্পাদক ইব্রাহিম মুনতাজির তাকিরসহ দলটির স্থানীয় নেতাকর্মীরা।
স্বাগত মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে অংশ নিয়ে নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতার আগমনকে স্বাগত জানান।
জুলাই ১৯, ২০২৬
অক্টোবর ৩১, ২০২৫
ডিসেম্বর ২৬, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বরিশাল | ১৫ নভেম্বর, ২০২৬
খুলনা | ১৫ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ১৫ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।