এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সরকারি হাসপাতালগুলো সম্পর্কে জনমনে যে ধরণের নেতিবাচক ধারণা রয়েছে, বাস্তব চিত্র তার চেয়ে অনেক উন্নত বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার (৪ মার্চ) সাবেক মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ ছাত্রদল নেতৃবৃন্দ আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, "বাহির থেকে সরকারি হাসপাতাল নিয়ে যতটা নেতিবাচক খবর ছড়ানো হয়, বাস্তবে পরিস্থিতি ততটা খারাপ নয়। আমরা চিকিৎসা সেবার মান আরও বাড়ানোর জন্য কাজ করছি।" এসময় তিনি দেশের স্বাস্থ্যখাত থেকে সব ধরনের বৈষম্য দূর করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি হাসপাতালের অপারেশন থিয়েটারগুলো (ওটি) আধুনিকায়নে এগিয়ে আসতে বেসরকারি খাতের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বিগত সময়ে যারা চিকিৎসাসেবা খাতে রাজনৈতিক প্রতিহিংসা বা অন্য কোনো কারণে বৈষম্যের শিকার হয়েছেন, তাদের দ্রুত অগ্রাধিকার দেওয়ার প্রয়োজন।
ইফতার মাহফিলে অংশ নেওয়া অন্যান্য বক্তারা গত ১৭ বছরে স্বাস্থ্যখাতে ঘটে যাওয়া নজিরবিহীন দুর্নীতির সমালোচনা করেন। তারা বলেন, দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে যারা স্বাস্থ্যখাতের মেরুদণ্ড ভেঙে দিয়েছে, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে।
সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার ও জনগণের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা পৌঁছে দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ৮ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৮ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ৮ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।