এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাতের ফলে উদ্ভূত উত্তেজনাকর পরিস্থিতির প্রেক্ষাপটে কুয়েত সরকার প্রবাসী ও দর্শনার্থীদের জন্য এক বড় স্বস্তির খবর দিয়েছে। বর্তমান এই ব্যতিক্রমী অবস্থা বিবেচনা করে কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের অনুপস্থিতির মেয়াদ ৩ মাস এবং দেশটিতে অবস্থানরত ভিজিট ভিসাধারীদের ভিসার মেয়াদ ১ মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা নতুন নির্দেশনা অনুযায়ী, বর্তমানে কুয়েতে অবস্থানরত সকল ভিজিট ভিসাধারীর ভিসার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে ১ মাসের জন্য বৃদ্ধি করা হবে। ঘোষণায় বলা হয়েছে, ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে যেসব ভিজিট ভিসার মেয়াদ শেষ হয়েছে বা হতে চলেছে, সেগুলো অতিরিক্ত এক মাস বৈধ বলে গণ্য হবে।
এই মেয়াদ বৃদ্ধির জন্য প্রবাসীদের কোনো আবেদন করতে হবে না বা ইমিগ্রেশন অফিসে যাওয়ারও প্রয়োজন পড়বে না। সম্পূর্ণ প্রক্রিয়াটি ইলেকট্রনিকভাবে সম্পন্ন হবে এবং বর্ধিত এই সময়ের জন্য কাউকে কোনো ধরনের জরিমানা বা অতিরিক্ত ফি গুনতে হবে না।
যে সকল প্রবাসী বর্তমানে কুয়েতের বাইরে অবস্থান করছেন এবং উদ্ভূত পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ের মধ্যে কুয়েতে ফিরতে পারেননি, তাদের জন্য অতিরিক্ত ৩ মাসের অনুপস্থিতির অনুমতি (Absence Permit) মঞ্জুর করা হয়েছে। এই সুবিধাও সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে এবং এর জন্য আলাদা কোনো ফি প্রযোজ্য হবে না।
কুয়েত সরকার জানিয়েছে, মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনে ভবিষ্যতে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে। একই সঙ্গে, ভিসা ও রেসিডেন্স বা আকামা সংক্রান্ত যেকোনো নতুন আপডেটের জন্য নাগরিক ও প্রবাসীদের নিয়মিত সরকারি ঘোষণাগুলোর ওপর নজর রাখার আহ্বান জানানো হয়েছে।
চলমান এই বৈশ্বিক অস্থিরতার মধ্যে কুয়েত সরকারের এমন শিক্ষণীয় ও মানবিক উদ্যোগ প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিকদের মাঝে ব্যাপক স্বস্তি নিয়ে এসেছে।
আগস্ট ১১, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ৮ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৮ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ৮ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।