এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকা জেলার সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ পাঁচজন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে ১০০ পিস ইয়াবা, ১ কেজি গাঁজা এবং ২০০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৯ মে রাত ৯টার দিকে ধামরাই থানার জয়পুরা এলাকায় প্রথম অভিযানটি পরিচালিত হয়। সেখান থেকে নাজমা (৪৩) নামে এক নারী মাদক কারবারিকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা। গ্রেপ্তারকৃত নাজমার বিরুদ্ধে ইতিপূর্বে আরও ৪টি মাদক মামলা রয়েছে।
একই রাতে ১০টা ২০ মিনিটে আশুলিয়ার দক্ষিণ গাজীরচট এলাকায় দ্বিতীয় অভিযানে মোঃ মেহেদী হাসান তুহিন (৩৪) ও মোঃ সাদ্দাম হোসেনকে (৩৫) গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৬০ হাজার টাকা মূল্যের ২০০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। পুলিশ জানায়, তাদের প্রত্যেকের বিরুদ্ধে এর আগেও দুটি করে মাদক মামলা রয়েছে।
রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার কান্দাইল এলাকায় তৃতীয় অভিযান চালিয়ে মোঃ জিয়াউর রহমান ওরফে জিয়াকে (৪২) গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা।
সর্বশেষ অভিযানটি পরিচালিত হয় ১০ মে রাত ১২টা ৩০ মিনিটে সাভার থানার হাইপয়েন্ট কৃষ্ণপুর এলাকায়। সেখান থেকে মোঃ আকরাম বিশ্বাস (৩৫) নামে একজনকে ১০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা।
ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা সবাই পেশাদার মাদক কারবারি। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
মাদক ও অপরাধ দমনে ঢাকা জেলা পুলিশের এই বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও ডিবি কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
এপ্রিল ১৭, ২০২৫
সেপ্টেম্বর ২৮, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।