এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সালথা উপজেলায় সিয়াম শেখ (১২) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্র গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সিয়াম শেখ ফুলবাড়িয়া গ্রামের দুবাই প্রবাসী ওবায়দুর শেখের ছেলে এবং ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সিয়াম নিজ ঘরের বারান্দার রুয়ের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসে। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে এ বিষয়ে এখনো কেউ নিশ্চিত কিছু বলতে পারেনি।
এ বিষয়ে সালথা থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মারুফ হাসান রাসেল বলেন, স্কুলছাত্রের আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে তদন্ত করে আত্মহত্যার প্রকৃত কারণ জানার চেষ্টা করছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।