এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে রাজধানীর বারিধারা থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে বারিধারার একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোরে বারিধারা এলাকায় অভিযান চালায় এসআরবি-১-এর একটি দল। অভিযানের একপর্যায়ে গুলশান-বারিধারা এলাকার ৯ নম্বর সড়কের ১৩ নম্বর বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর প্রথমে তাঁকে গুলশান থানা পুলিশের হেফাজতে নেওয়া হয় এবং পরবর্তীতে ডিবির কাছে হস্তান্তর করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী। তিনি জানান, সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, সাঈদ খোকনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন–সংশ্লিষ্ট অভিযোগও অন্তর্ভুক্ত। তবে মঙ্গলবার সুনির্দিষ্ট কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।
এদিকে পুলিশি মামলার পাশাপাশি দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার কার্যক্রমও তাঁর বিরুদ্ধে চলমান রয়েছে। উল্লেখ্য, প্রায় ৫৪ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে ২০২৫ সালের ১৩ নভেম্বর সাঈদ খোকন, তাঁর বোন শাহানা হানিফ এবং তাঁদের একজন কর্মচারীর বিরুদ্ধে মামলা অনুমোদন করে দুদক।
এর আগে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর আদালত সাঈদ খোকন ও তাঁর পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন। পরবর্তী সময়ে ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি তাঁদের ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়।
আগস্ট ১৮, ২০২৬
জুন ২১, ২০২৬
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
রাজধানী | ১৮ নভেম্বর, ২০২৬
রাজধানী | ১৮ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১৮ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।