এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিরোধীদলকে হুঁশিয়ারি দিয়ে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মোছা. ফরিদা ইয়াসমিন বলেছেন, ‘‘আমরাও অতীতে বিরোধী দলে ছিলাম, কিন্তু রাজনীতি করার ন্যূনতম সুযোগ পাইনি। আর এখন আপনারা নিজ ঘরে পরিবার-পরিজন নিয়ে শান্তিতে ঘুমাচ্ছেন—এটাই তো অনেক বড় বিষয়। এরপরও আবার কিসের ভাগ চান, কেন মাথায় চড়তে চান? সোজা রাস্তায় চললে শান্তিতে থাকবেন, কোনো সমস্যা হবে না। তবে আমাদের নেতাকর্মীদের দিকে বাঁকা চোখে তাকালে আপনাদের খবর আছে। এটি আমি কোনোভাবেই সহ্য করব না।’’
শনিবার (২০ জুন) সন্ধ্যায় কুষ্টিয়ার কুমারখালী ডাকবাংলোয় উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্থানীয় প্রশাসনের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়ে ফরিদা ইয়াসমিন বলেন, ‘‘আমার নেতাকর্মীরা বিগত ২০ বছর ধরে বঞ্চিত ও নির্যাতিত হয়েছে। আর আপনারা (প্রশাসন) তখন সুখেই ছিলেন। এখন আবার কেন সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটানো হচ্ছে? আওয়ামী লীগ তো এখন নিষিদ্ধ (ব্যান)। তাহলে সেই আওয়ামী লীগকে মাথায় তুলে আপনারা কেন নাচবেন? এটি কোনোভাবেই হতে দেওয়া হবে না।’’
তিনি আরও বলেন, ‘‘আমরা প্রশাসনকে আমাদের পক্ষে কাজ করতে বলছি না। আপনারা জনগণের পাশে থাকবেন, জনগণের ভালো-মন্দ নিয়ে ভাববেন। তবে প্রশাসনের কেউ যদি বিএনপির ওপর নির্যাতন চালায় বা কোনো ষড়যন্ত্র করে, তবে তাকে এখানে রাখা হবে না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমি বাধ্য হব। কুমারখালী-খোকসা এলাকায় দায়িত্ব পালন করতে হলে প্রশাসনের কর্মকর্তাদের অবশ্যই বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে, এর কোনো বিকল্প নেই।’’
উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাতিল মাহমুদের সঞ্চালনায় এই মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নওয়াব আলী, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন জিলাল, কুমারখালী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ তরিকুল ইসলাম লিপন এবং পৌর বিএনপির সাবেক সভাপতি কে এম আলম টমেসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
বান্দরবান | ২১ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।