এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের বাবুগঞ্জে নারী ও শিশু নির্যাতন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের এক মামলায় মো. আহমদ উল্লাহ (৩৫) নামে স্থানীয় এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) রাতে রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আহমদ উল্লাহ বাবুগঞ্জ উপজেলা ‘জিয়া মঞ্চের’ সাধারণ সম্পাদক এবং রহমতপুর ইউনিয়নের রাজগুরু এলাকার বাসিন্দা মোহাম্মাদ উল্লাহর ছেলে।
পুলিশ জানিয়েছে, মামলার পর থেকে আহমদ উল্লাহ দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার রাতে ঢাকায় অভিযান চালিয়ে পল্লবী থানা এলাকা থেকে বাবুগঞ্জ থানা-পুলিশ তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন বাবুগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আনারুল ইসলাম।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন (২০০০, সংশোধনী-২০০৩)-এর ৯(১)/৩০ ধারা, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন (২০১২)-এর ৮(২)/৮(৩) ধারা এবং দণ্ডবিধির (১৮৬০) ৩৮০/৫০৬(২) ধারায় গুরুতর সব অভিযোগ আনা হয়েছে।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, পর্নোগ্রাফি ও নারী নির্যাতন মামলার আসামি আহমদ উল্লাহকে গ্রেপ্তার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটির তদন্ত কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
মাগুরা | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।