এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দেশব্যাপী অপরাধ নিয়ন্ত্রণে পরিচালিত বিশেষ ও নিয়মিত অভিযানে গত প্রায় তিন মাসে ১ লাখ ৪১ হাজার ৯৮৯ জনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ। এদের মধ্যে বিভিন্ন বিশেষ অভিযানে ৩৯ হাজার ২৬৭ জন এবং নিয়মিত অভিযানে ও বিভিন্ন মামলায় ১ লাখ ২ হাজার ৭২২ জন গ্রেপ্তার হয়েছেন।
মঙ্গলবার (২৮ জুলাই) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালিত হয়।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, অভিযানকালে ৩২৫টি আগ্নেয়াস্ত্র, ২ হাজার ৮০২ রাউন্ড গুলি ও কার্তুজ, ১০৩টি ম্যাগাজিন, ৪৬টি ককটেল, প্রায় ২ দশমিক ২৫ কেজি গানপাউডার, ৬৩৮টি দেশীয় অস্ত্র, ১৮টি অস্ত্রের যন্ত্রাংশ, ১৭টি অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম এবং ১০ হাজার ৩০০টি চকলেট বোমা উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের বিস্তারিত বিবরণ দিয়ে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ও সহকারী মহাপরিদর্শক (এআইজি) এ. এইচ. এম. শাহাদাত হোসাইন জানান, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে— ১০১টি পিস্তল, ৩৫টি শুটারগান, ৩৮টি এলজি, ১৯টি রিভলভার, ৯২টি বন্দুক, ১৫টি পাইপগান, ৭টি শটগান, ৩টি rifle, ২টি এসএমজি, ১২টি এয়ারগান এবং ১টি পেনগান।
বিপুল পরিমাণ মাদক উদ্ধার:
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একই সময়ে দেশজুড়ে পরিচালিত মাদকবিরোধী অভিযানে ৯১ লাখ ২২ হাজার ৯৯৬ পিস ইয়াবা, ৯ হাজার ৮০ পুরিয়া হেরোইন, ৪ হাজার ৯৫ বোতল ফেনসিডিল, ৮ হাজার ২১১ বোতল বিদেশি মদ, ৪২৩ বোতল দেশি মদ এবং ৮ হাজার ৫৫২ পুরিয়া গাঁজাসহ বিপুল পরিমাণ অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
মাদক উদ্ধারের এসব ঘটনায় দেশের বিভিন্ন থানায় মোট ১৭ হাজার ৬৬টি মামলা দায়ের করা হয়েছে এবং ২৪ হাজার ৮২১ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
জুন ১৩, ২০২৬
মার্চ ৮, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২৮ জুলাই, ২০২৬
ক্যাম্পাস | ২৮ জুলাই, ২০২৬
নওগাঁ | ২৮ জুলাই, ২০২৬
মাদারীপুর | ২৮ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।