এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের কাউখালী উপজেলায় নদীতে নিয়মিত টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে। এতে নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ অন্তত ছয়জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার আমড়াজুড়ি ইউনিয়নের কুমিয়ান এলাকার বিআইডব্লিউটিএ (BIWTA) পন্টুন সংলগ্ন স্থানে এ হামলার ঘটনা ঘটে। নদীতে টহল শেষে ফেরার পথে একটি বিষয় নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে দুর্বৃত্তরা সংঘবদ্ধ হয়ে বাঁশের লাঠি, ইট-পাটকেল ও ধারালো চাকু নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়।
হামলায় নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ ছয় সদস্য আহত হন। এর মধ্যে কনস্টেবল মো. জাকির হোসেন গুরুতর আহত হয়েছেন। দুর্বৃত্তরা তাঁকে ছুরিকাঘাত ও ইট দিয়ে রক্তাক্ত জখম করার পাশাপাশি তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় কাউখালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে।
এ ঘটনায় সরকারি কাজে বাধা প্রদান ও হত্যাচেষ্টার অভিযোগ এনে নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আরমান হোসেন বাদী হয়ে কাউখালী থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মো. শান্তকে (২২) গ্রেপ্তার করতে সক্ষম হয়।
বিষয়টি নিশ্চিত করে কাউখালী থানার পরিদর্শক (তদন্ত) মো. এবাদ আলী জানান, ঘটনার পর পরই প্রধান আসামি শান্তকে গ্রেপ্তার করা হয় এবং বৃহস্পতিবার (২০ আগস্ট) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।