এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সংগঠনকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী নৌযান শ্রমিক কর্মচারী দলের পায়রা বন্দর শাখার ৩৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে মো. ওয়াহিদুজ্জামানকে সভাপতি এবং ফরিদপুরের কৃতি সন্তান বেলায়েত হোসেন মাস্টারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী নৌযান শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সুমন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মতিউর রহমানের যৌথ স্বাক্ষরে এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।
এদিকে, বেলায়েত হোসেন মাস্টার সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাঁর জন্মস্থান ফরিদপুরের আলফাডাঙ্গা এলাকায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। তিনি উপজেলার টগরবন্দ ইউনিয়নের ঐতিহ্যবাহী সাতবাড়িয়া-পানাইল গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান। এর আগে তিনি সংগঠনটির ঢাকা বিভাগীয় কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। সংশ্লিষ্টদের মতে, তাঁর দীর্ঘদিনের সাংগঠনিক দক্ষতা ও নিষ্ঠার মূল্যায়ন হিসেবেই পায়রা বন্দর শাখার এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।
দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মাস্টার বলেন, “সংগঠন আমার ওপর যে আস্থা রেখেছে, আমি সততা ও নিষ্ঠার সঙ্গে তা পালন করার চেষ্টা করব। নৌযান শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপত্তা, মর্যাদা ও সামগ্রিক কল্যাণে কাজ করার পাশাপাশি সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব।”
কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, পায়রা বন্দর শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠনের মধ্য দিয়ে সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে। শ্রমিকদের যেকোনো সমস্যা ও দাবি-দাওয়া আদায়ে এই নতুন নেতৃত্ব অগ্রণী ভূমিকা রাখবে।
স্থানীয় সচেতন মহলের মতে, পায়রা বন্দরের মতো জাতীয় গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চলে নৌযান শ্রমিকদের পূর্ণাঙ্গ কমিটি গঠন অত্যন্ত সময়োপযোগী একটি উদ্যোগ। নতুন নেতৃত্ব শ্রমিকবান্ধব পরিবেশ তৈরি ও বন্দরের সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে ইতিবাচক ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা তাঁদের।
মার্চ ১৮, ২০২৪
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
সারাদেশ | ৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৮ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৮ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৮ অক্টোবর, ২০২৬
বলিউড | ৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।