এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের চরভদ্রাসনে ৮ বছর বয়সী এক বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। সোমবার (২৫ মে) সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব বিএস জাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযুক্ত ব্যক্তির নাম আলতাফ ওরফে আদু (৪০)। সে উপজেলার পরিত্যক্ত জেলখানা সংলগ্ন একটি টিনের ঘরে বসবাস করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে শিশুটি তার বাড়ির পাশে অবস্থান করছিল। এ সময় অভিযুক্ত আলতাফ তাকে প্রলোভন দেখিয়ে নির্জন একটি পুরাতন ভবনের বারান্দায় নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। পথচারী এক নারী বিষয়টি দেখে ফেললে ঘটনা জানাজানি হয়।
একজন প্রত্যক্ষদর্শী নারী জানান, “আমরা ওই পথ দিয়ে যাওয়ার সময় দেখি শিশুটি বিবস্ত্র অবস্থায় রয়েছে এবং তার ওপর পাশবিক নির্যাতন চালানো হচ্ছে। আমাদের চিৎকারে এলাকার কয়েকজন কিশোর এগিয়ে এসে আদুকে আটক করলেও বড় কেউ না থাকায় সে ধস্তাধস্তি করে পালিয়ে যায়।”
শিশুটির মা, যিনি নিজেও মানসিকভাবে কিছুটা অসুস্থ, কান্নায় ভেঙে পড়ে বলেন, “আমার মেয়ের জামাকাপড় খোলা ছিল, সে অনেক অসুস্থ হয়ে পড়েছিল। আমি এই অন্যায়ের বিচার চাই।”
ঘটনার পর থেকে এলাকায় ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
মার্চ ৩০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১০ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১০ জুলাই, ২০২৬
মাদারীপুর | ১০ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১০ জুলাই, ২০২৬
বরিশাল | ৯ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।