এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীতে ২৭টি কোরবানির গরুসহ একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় আইয়ুব শেখ (৪৫) নামে এক গরু ব্যবসায়ী নিখোঁজ রয়েছেন। সোমবার (২৭ মে) সকালে উপজেলার চর শালেপুর মধ্য এলাকা সংলগ্ন পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কোরবানির হাটে বিক্রির উদ্দেশ্যে গত কয়েকদিন ধরে ওই এলাকার বেশ কয়েকজন ব্যবসায়ী গরু সংগ্রহ করেন। সোমবার সকালে ওকেল দেওয়ানের চালিত একটি ট্রলারে ২৭টি গরু নিয়ে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হন। ট্রলারটি পদ্মা সেতুর কাছাকাছি এলাকায় পৌঁছালে আকস্মিক ঝড়ের কবলে পড়ে। প্রচণ্ড ঢেউ ও বাতাসের তোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলারটি নদীতে তলিয়ে যায়।
ট্রলারে থাকা গরু ব্যবসায়ীদের মধ্যে শেখ আবুল, শেখ আযম, লোকমান খান ও লাবলু খান সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও আইয়ুব শেখ নিখোঁজ হন। নিখোঁজ আইয়ুব শেখ চর শালেপুর এলাকার আব্দুল হক মিস্ত্রির ছেলে। ট্রলারটির মাঝির দায়িত্বে ছিলেন আব্দুল মালেক দেওয়ানের ছেলে ওকেল দেওয়ান।
দুর্ঘটনার পর পরই স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ ব্যবসায়ী বা গরুগুলোর কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ ব্যবসায়ীর পরিবার ও স্থানীয়দের মধ্যে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ভারত | ১০ অক্টোবর, ২০২৬
ফুটবল | ১০ অক্টোবর, ২০২৬
ক্রিকেট | ১০ অক্টোবর, ২০২৬
মধ্যপ্রাচ্য | ১০ অক্টোবর, ২০২৬
জাতীয় | ১০ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।