এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সড়কের পাশের সরকারি মেহগনি গাছ অবৈধভাবে কেটে বিক্রির সময় তা জব্দ করেছে প্রশাসন। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) তাৎক্ষণিক হস্তক্ষেপে কাটা পড়া ৮টি মেহগনি গাছ উদ্ধার করে ইউনিয়ন পরিষদ হেফাজতে নেওয়া হয়েছে।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার রামনগর ইউনিয়নের কুঞ্জনগর গ্রামের সড়কের পাশে দীর্ঘদিন ধরে বেড়ে ওঠা সরকারি মেহগনি গাছগুলো সম্প্রতি স্থানীয় বাসিন্দা বাবু খান নিজের দাবি করে বিক্রির উদ্যোগ নেন। এরই ধারাবাহিকতায় গাছগুলো কাটা শুরু করলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। সরকারি সড়কের গাছ ব্যক্তি উদ্যোগে কাটার এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
পরিস্থিতি বুঝতে পেরে সচেতন এলাকাবাসী বিষয়টি তাৎক্ষণিকভাবে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামকে অবহিত করেন। অভিযোগ পাওয়ার পরপরই তিনি অবৈধ এ কর্মকাণ্ড বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
ইউএনওর নির্দেশে রামনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাইমদ্দিন মন্ডল ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাছ কাটা বন্ধ করেন। পরে কর্তনকৃত ৮টি মেহগনি গাছ জব্দ করে ইউনিয়ন পরিষদ চত্বরে নিয়ে আসা হয়। বর্তমানে গাছগুলো ইউপি হেফাজতে রয়েছে এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর বার্তা দিয়ে জানানো হয়, সরকারি সম্পদ আত্মসাৎ বা সড়কের পাশের গাছ অবৈধভাবে কাটার চেষ্টা করা হলে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর আইনানুগ ব্যবস্থা।
এদিকে, প্রশাসনের এমন ত্বরিত ও কার্যকরী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। ভবিষ্যতে এ ধরনের সরকারি সম্পদ লুটপাট ঠেকাতে প্রশাসনের এমন কঠোর নজরদারি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৮ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১৮ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৮ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১৮ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।