আলফাডাঙ্গায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম বাস্তবায়নে সমাজকল্যাণ কমিটি গঠন

কবির হোসেন, আলফাডাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ৬:২৮ পিএম
শেয়ার করুন:
আলফাডাঙ্গায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম বাস্তবায়নে সমাজকল্যাণ কমিটি গঠন

ফরিদপুরের আলফাডাঙ্গায় সরকারি ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা সমাজকল্যাণ কমিটি গঠন করা হয়েছে। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্তৃক মনোনীত প্রতিনিধি হিসেবে কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন আলফাডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. রবিউল হক রিপন এবং সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় সমাজের প্রকৃত অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে সঠিকভাবে চিহ্নিত করা, উপকারভোগীদের দেওয়া তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করা এবং তাঁদের কাছে সরাসরি সরকারি সহায়তা পৌঁছে দেওয়াই এ কমিটির মূল কাজ।

কমিটির কার্যক্রমে উপকারভোগী নির্বাচনের ক্ষেত্রে শতভাগ স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিরপেক্ষতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সমাজের নিম্নআয়ের ও অসচ্ছল কোনো পরিবার যেন তালিকা থেকে বাদ না পড়ে এবং প্রকৃত প্রাপ্য ব্যক্তিরাই যাতে এ সুবিধার আওতায় আসেন, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখা হবে।

এ বিষয়ে আলফাডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব বলেন, “ফ্যামিলি কার্ড কার্যক্রমের মাধ্যমে সমাজের প্রকৃত অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারগুলো যাতে সরকারি সহায়তার সুফল পায়, তা নিশ্চিত করতে আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করব। কোনো ধরনের অনিয়ম ছাড়া যাচাই-বাছাই প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রেখে মানুষের কল্যাণে কাজ করাই আমাদের লক্ষ্য।”

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দ্রুত এ কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। একটি নির্ভুল ও স্বচ্ছ তালিকা প্রণয়নের মাধ্যমে সরকারি সহায়তা সঠিক মানুষের দোড়গোড়ায় পৌঁছে দেওয়াই এ কমিটির অন্যতম প্রধান লক্ষ্য।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।