এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে তাঁর পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগের বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে বলেন, “এটা তো সর্বজনবিদিত, আমার মুখ থেকে শুনে কী লাভ? আই অ্যাম সিক, সো ইট ইজ ডান (আমি অসুস্থ, তাই এটি সম্পন্ন হয়েছে)।” পদত্যাগপত্রে স্বাক্ষর করার বিষয়টিও তিনি পরোক্ষভাবে স্বীকার করেন।
এদিকে রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনের মধ্যেই ব্যক্তিগত সফর সংক্ষিপ্ত করে থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। চিকিৎসার জন্য গত ১৯ জুলাই ব্যাংককে যান তিনি। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২৬ জুলাই তাঁর দেশে ফেরার কথা ছিল।
উদ্ভূত পরিস্থিতিতে শুক্রবার বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনে অবস্থিত সংসদ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনের আহ্বান করেছেন স্পিকার।
সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে কিংবা নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ৮ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ৮ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ৮ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ৮ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।