এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দেশে জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। এখন থেকে সরকারি ছুটির দিনগুলোতেও (শুক্র ও শনিবার) বিপিসির অধীনস্থ বিপণন কোম্পানিগুলোর প্রধান স্থাপনা ও ডিপো খোলা রেখে জ্বালানি তেল সরবরাহ করা হবে।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনগণের চাহিদা অনুযায়ী দেশে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বিদেশ থেকে নিয়মিত তেল আমদানি করা হচ্ছে এবং নির্ধারিত সূচি অনুযায়ী তা দেশে পৌঁছাচ্ছে। পাশাপাশি ডিলারদের চাহিদার পরিপ্রেক্ষিতে রেল ওয়াগন ও ট্যাংকারের মাধ্যমে নিয়মিতভাবে সারা দেশের সব ডিপোতে জ্বালানি তেল পাঠানো হচ্ছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিপিসির সর্বশেষ নির্দেশনা অনুযায়ী, সরবরাহ ব্যবস্থা আরও গতিশীল ও সমুন্নত রাখার স্বার্থে এখন থেকে সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও বিপিসির আওতাধীন সব ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলনের সুযোগ থাকবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, ছুটির দিনেও ডিপো খোলা রাখার এই উদ্যোগ দেশের জ্বালানি বাজারে সরবরাহ সংকট এড়াতে এবং নিরবচ্ছিন্ন জ্বালানি সেবা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
কুষ্টিয়া | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।