এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান অসুস্থ হয়ে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তার শারীরিক সুস্থতার স্বার্থে আপাতত কারো সাথে সাক্ষাৎ না করার অনুরোধ জানানো হয়েছে।
আজ বুধবার (১ জুলাই) বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৫ জুন সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে ঢাকায় ফেরেন নজরুল ইসলাম খান। এরপর গতকাল ৩০ জুন তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে তাকে দেখতে যান সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। এ সময় তার সঙ্গে শায়রুল কবির খানও উপস্থিত ছিলেন। শিমুল বিশ্বাস হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলে প্রবীণ এই নেতার সার্বিক চিকিৎসার খোঁজখবর নেন।
চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত আরোগ্যের জন্য নজরুল ইসলাম খানের এখন পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন। তাই শুভাকাঙ্ক্ষী ও সাক্ষাৎপ্রার্থীদের হাসপাতালে ভিড় না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
ফেব্রু ১৯, ২০২৬
জুলাই ২৯, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।