এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ওয়ালিদ হোসাইন (৩৮)-কে গ্রেপ্তার করেছে চরভদ্রাসন থানা পুলিশ।
গ্রেপ্তার হওয়া ওয়ালিদ হোসাইন উপজেলার সদর ইউনিয়নের কে এম ডাঙ্গী এলাকার বাসিন্দা ও ওয়াহেদ বেপারীর ছেলে।
চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) রজিউললাহ খান জানান, গোয়ালন্দ ঘাট থানায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১), ৩(খ) ধারায় দায়ের হওয়া মামলায় আদালত ওয়ালিদ হোসাইনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন।
ওসি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৮ জুলাই) রাতে এসআই ওয়াছেক মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওয়ালিদ হোসাইনকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সেপ্টেম্বর ১৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।