এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর রাণীনগর থানা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (১৯ জুলাই) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত রাণীনগর উপজেলা সদরের বরেন্দ্র গেট এলাকার ইউনিয়ন কার্যালয়ে চলে ভোটগ্রহণ।
নির্বাচনে মো. জাকির হোসেন (ছাতা প্রতীক) ২৫৬ ভোট পেয়ে সভাপতি এবং নাছির উদ্দিন টনি (আনারস প্রতীক) ২০৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়া, সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সাদেকুল ইসলাম শাজাহান ও আব্দুস ছালাম, সাংগঠনিক সম্পাদক পদে তরিকুল ইসলাম আকাশ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি মো. মুন্টু, সহ-সাংগঠনিক সম্পাদক মো. বুলবুল, অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম, দপ্তর সম্পাদক মাসুদুর রহমান, প্রচার সম্পাদক বাবু প্রামানিক এবং কার্যনির্বাহী সদস্য পদে মো. ফজলু ও মো. বুলবুল হোসেন বুলু নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন রাণীনগর মহিলা কলেজের সহকারী অধ্যাপক শাহজাহান আলী। তিনি জানান, মোট ৪৬১ ভোটারের মধ্যে ৩৬৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ডিসেম্বর ২১, ২০২৫
সেপ্টেম্বর ২৫, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
সুনামগঞ্জ | ৮ আগস্ট, ২০২৬
পাবনা | ৮ আগস্ট, ২০২৬
রাজনীতি | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
রাজবাড়ী | ৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।