এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়ায় সুপ্রিম কোর্টের একজন আইনজীবীর বাসভবনে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরের দল নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ বাড়ির গুরুত্বপূর্ণ দলিলপত্র নিয়ে গেছে। এই ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, সুপ্রিম কোর্টের আইনজীবী সরদার আব্দুল জলিলের গ্রামের বাড়ি আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামে। ১৩ অক্টোবর, সোমবার রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে চোরের দল ভবনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় তারা ভবনের নির্মাণ কাজের জন্য রাখা নগদ ৪ লক্ষ ৭০ হাজার টাকা, ১৩ ভরি স্বর্ণালঙ্কার এবং কিছু গুরুত্বপূর্ণ দলিলপত্র চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় ১৫ অক্টোবর, বুধবার আইনজীবী সরদার আব্দুল জলিল বাদী হয়ে আগৈলঝাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর থানার উপ-পরিদর্শক (এসআই) নুরমোহাম্মাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে এসআই নুরমোহাম্মাদ সাংবাদিকদের জানান, সুপ্রিম কোর্টের আইনজীবীর লিখিত অভিযোগ পাওয়ার পর তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বাস দেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
নওগাঁ | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।