এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বর্তমানে বিদেশে অবস্থানরত আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ মন্তব্য করেছেন যে, বর্তমান সরকার আওয়ামী লীগের মৃত ব্যক্তিদের নিয়েও আতঙ্কিত। প্রবীণ রাজনীতিবিদ ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদের জানাজা ঘিরে সৃষ্ট পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন।
হাছান মাহমুদ বলেন, ‘তোফায়েল আহমেদ বাংলাদেশের একজন কিংবদন্তি নেতা ছিলেন। স্বাধীনতাসংগ্রাম থেকে শুরু করে দেশ পুনর্গঠন ও উন্নয়নের প্রতিটি ধাপে তাঁর অসামান্য অবদান রয়েছে। অথচ অত্যন্ত দুঃখজনক যে, এমন একজন নেতার জানাজায়ও বাধা দেওয়া হয়েছে। ঢাকায় তাঁর জানাজাস্থল থেকে অনেককে গ্রেপ্তার করা হয়েছে এবং ভোলায় জানাজা বাধাগ্রস্ত করতে ছাত্রদল ও যুবদল বিক্ষোভ করেছে।’
তিনি আরও বলেন, ‘আমরা দেখেছি, গণভবন লুটপাটের সঙ্গে জড়িত ব্যক্তিদের লাশও শহীদ মিনারে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। অথচ তোফায়েল ভাইয়ের মতো একজন জাতীয় নেতার লাশ শহীদ মিনারে নেওয়ার অনুমতি মেলেনি; উল্টো সেখানে পুলিশি পাহারা বসানো হয়েছে। এটি প্রমাণ করে যে, সরকার আওয়ামী লীগের লাশকেও ভয় পায়।’
হাছান মাহমুদ রাজনীতির প্রতিহিংসার পথ পরিহার করে সামাজিক মেলবন্ধন বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, ‘মোশাররফ হোসেন ভাইয়ের জানাজা এবং তোফায়েল ভাইয়ের জানাজা ঘিরে যেভাবে গ্রেপ্তার ও বাধা প্রদানের ঘটনা ঘটেছে, তা অত্যন্ত উদ্বেগজনক। আমরা চাই, দেশে এমন প্রতিহিংসাপরায়ণ ও সাংঘর্ষিক রাজনীতির অবসান হোক।’
জুলাই ১৩, ২০২৬
এপ্রিল ৬, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
আইন আদালত | ৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৭ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ৭ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ৭ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।