এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে (বুধবার, ২৫ জুন) ‘বিশ্ব সমুদ্র দিবস ২০২৫’ উপলক্ষে আয়োজিত হলো এক বিশেষ সেমিনার। রাজধানীর মিরপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মোয়াজ্জেম হলে বেলা ১০টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
"ওয়ার্ল্ড ওশন ডে–২০২৫" শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য রিয়ার অ্যাডমিরাল ড. খন্দকার আক্তার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্সটিটিউট অব মেরিটাইম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (বিমরাড)–এর মহাপরিচালক কমডোর মিসবাহ উদ্দিন আহমেদ এবং বিশ্ববিদ্যালয়ের জেনেটিকস অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. নাজির হোসাইন।
সেমিনারে বক্তারা সমুদ্র সম্পদের সম্ভাবনা, জলবায়ু পরিবর্তন, দূষণসহ নানা চ্যালেঞ্জ এবং সমুদ্রভিত্তিক শিক্ষা ও গবেষণার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষার্থীও।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “মানবসভ্যতা বরাবরই জলকেন্দ্রিক। আমাদের বসতি, জীবনযাপন সবকিছুই পানির ওপর নির্ভরশীল। সমুদ্র হলো যোগাযোগের সবচেয়ে সহজ ও কার্যকর মাধ্যম।”
তিনি আরও বলেন, “আধুনিক বিশ্বে টিকে থাকতে হলে নিজের দক্ষতা বাড়াতে হবে। ড্রাইভিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ভাষা শেখাসহ নানামুখী স্কিল ডেভেলপমেন্ট অপরিহার্য। সে লক্ষ্যেই মেরিটাইম ইউনিভার্সিটিতে ড্রাইভিং ও এআই প্রশিক্ষণ চালু করা হয়েছে।”
সেমিনারে আগত অতিথিদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন। এর আগে সমুদ্র বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠান শেষে একটি ফটোসেশনের মাধ্যমে দিবসটির কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
নভেম্বর ১২, ২০২৫
জুলাই ২২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
পিরোজপুর | ৫ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ৫ সেপ্টেম্বর, ২০২৬
যুক্তরাষ্ট্র | ৫ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ৫ সেপ্টেম্বর, ২০২৬
মতামত | ৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।