এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় দীর্ঘ প্রায় এক যুগ ধরে পলিথিনের তৈরি জরাজীর্ণ ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন করছে খগেন মণ্ডলের পরিবার। রোদে পুড়ে আর বৃষ্টিতে ভিজে বছরের পর বছর পার করলেও আজ পর্যন্ত পরিবারটির ভাগ্যে জোটেনি একটি নিরাপদ পাকা বা আধাপাকা ঘর। শেষ বয়সে স্ত্রী-সন্তান নিয়ে মাথা গোঁজার ঠাঁই পেতে সরকারের কাছে একটি আশ্রয় বরাদ্দের আকুল আবেদন জানিয়েছেন তিনি।
সরেজমিনে জানা যায়, উপজেলার তালমা ইউনিয়নের পূর্ব সদরবেড়া গ্রামের বাসিন্দা খগেন মণ্ডল দীর্ঘ ১২ বছর ধরে পলিথিন মোড়ানো একটি নড়বড়ে ঝুপড়িতে পরিবার নিয়ে বসবাস করছেন। সামান্য বৃষ্টিতেই ঘরের ভেতর পানি পড়ে এবং ঝড়-তুফানের সময় চরম আতঙ্কে রাত কাটাতে হয় তাদের।
অসহায় খগেন মণ্ডল আক্ষেপ করে বলেন, “দীর্ঘদিন ধরে পলিথিনের ঘরে খুব কষ্টে দিন কাটাচ্ছি। এর আগে সাংবাদিকরা এসে ভিডিও করে খবর প্রচার করলেও বাস্তবে কেউ আমাদের স্থায়ী কোনো খোঁজ নেয়নি। আমি সরকারের কাছে একটি ঘর চাই। সরকার যদি পরিবার নিয়ে মাথা গোঁজার মতো একটি ঘরের ব্যবস্থা করে দেয়, তবে শেষ দিনগুলো একটু শান্তিতে থাকতে পারব।”
এ বিষয়ে তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া বলেন, “গণমাধ্যমের মাধ্যমেই বিষয়টি আমি জানতে পেরেছি। এর আগে পরিবারটি কোনো সহায়তার জন্য আমার কাছে আসেনি। তবে আমি নিজে গিয়ে তাদের সার্বিক খোঁজখবর নেব এবং ইউনিয়ন পরিষদ থেকে তাদের পুনর্বাসনে কী ধরনের সহায়তা দেওয়া যায়, সেই ব্যবস্থা করব।”
নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন জানান, খগেন মণ্ডলের পরিবার ইতোমধ্যে উপজেলা প্রশাসনের কাছে টিনের জন্য আবেদন করেছে। বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে এবং খুব দ্রুতই তাদের জন্য টিনের ব্যবস্থা করা হবে।
দীর্ঘদিনের এই চরম দুর্ভোগ থেকে মুক্তি পেতে প্রশাসন ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানবিক সহায়তার দিকে চেয়ে আছে অসহায় খগেন মণ্ডলের পরিবার।
সেপ্টেম্বর ১, ২০২৬
জুলাই ১, ২০২৫
সেপ্টেম্বর ২৮, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৩ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৩ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।